ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ

 
পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী শনিবার সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সোনারগাঁও হোটেলের হোটেল স্যুটে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়ার আধা ঘন্টার বৈঠকে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ব্যাপকভিত্তিক আলোচনা করেন।
এ সময় পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।
এর আগে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসেন। খবর বাসস।