ইয়েমেনে আল-কায়েদা জঙ্গিদের কাছে জিম্মি মার্কিন সাংবাদিক লিউক সোমার্স নিহত হয়েছেন। তাকে উদ্ধারে শনিবার এক অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
ইয়েমেনের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন।
এর আগে অপর এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে মার্কিন সৈন্যদের উদ্ধার অভিযানকালে ৩৩ বছর বয়সী ওই ফটো সাংবাদিক আহত হন এবং সৈন্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে তিনি মারা যান।