‘যে কোনো মুতূর্তে গ্রেফতার হতে পারেন খালেদা জিয়া’



‘সরকার যেভাবে ছক তৈরী করছে তাতে যে কোনো মুহূর্তে খালেদা জিয়া গ্রেফতার হতে পারেন। তাই যে যেখানে আছেন সেখান থেকেই প্রস্তুতি নেন। যাতে সময় হলেই বেরিয়ে পড়তে পারেন। নেত্রীর নির্দেশের অপোয় বসে থাকবেন না।’ স্বৈরাচার পতন দিবস উপলে রবিবার জাতীয় প্রেসকাব মিলনায়তনে ‘দেশনেত্রী পরিষদ’ আয়োজিত আলোচনাসভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই কথা বলেছেন।

গয়েশ্বর বলেন, ‘বিএনপির কথা ও কাজে মিল না থাকায় জনগণ মাঠে নামছে না। জনগণের কাছে বর্তমান আওয়ামী লীগ সরকার দুর্গন্ধময়। আওয়ামী লীগ দেখলেই জনগণ এখন নাকে রুমাল দেয়। কিন্তু তার মানে এই নয়, জনগণ বিএনপিকে খুব পছন্দ করে। গয়েশ্বর বলেন, আমাদের কমিটমেন্ট না থাকায় জনগণ হতাশ। দলের বড় বড় পদ নেওয়ার ব্যাপারে আমরা আগ্রহ দেখাই, কিন্তু পদ নেওয়ার পর আমাদের খুঁজে পাওয়া যায় না।