ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন হাগুপিট

ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে আঘাত হেনেছে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হাগুপিট। ফলে উপকূলীয় শহরগুলো গাছপালা উপড়ে ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এই ঝড়ের কবলে পড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে যাচ্ছেন এসব এলাকার শত শত বাসিন্দা। হাগুপিটের আঘাতে ফিলিপাইনের টাকলোবান শহরে বেশকিছু ভবনের ছাদ উড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ঐসব বাড়ি-ঘরে বসবাসরতরা স্থানীয় স্কুল, গির্জা ও খেলাধুলার জন্য যেসব কেন্দ্র রয়েছে, সেখানে আশ্রয় নিয়েছে।
ফিলিপাইনের সমাজ কল্যাণ ও উন্নয়ন বিভাগ জানিয়েছে, যেসব এলাকা ঘূর্ণিঝড়েরে ঝুঁকিতে রয়েছে, সেখানে প্রশিতি উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে। 
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার পর্যন্তও উঠতে পারে।
২০১৩ সালে ঘূর্নিঝড় সাত হাজারেরও বেশি মানুষ সেখানে প্রাণ হারিয়েছিল।