রাজধানীতে গুলি করে কোটি টাকা ছিনতাই

রাজধানীতে পৃথক তিনটি ছিনতাইয়ের ঘটনায় দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে ১ কোটি ১১ লাখ নিয়ে গেছে । এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকার চালক, দোকান কর্মচারী ও বিদেশগামী এক যুবক। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রূপনগর, খিলগাঁও, মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন প্রাইভেট চালক মোহাম্মদ জাহিদ (৩০), দোকানকর্মচারী আব্দুস সালাম (২৮) ও আব্দুল আজিজ। রূপনগর এলাকায় ৯০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে।
 ডিএমপি মিরপুর বিভাগের উপ-কমিশনার নিশারুল আরিফ জানান, বিকাশ ও এয়ারটেলের এজেন্ট ই-জোন ’নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মালিক চারজন। এ প্রতিষ্ঠানটি ব্যাংকে টাকা জমায় দেয়ার জন্য পুলিশের সহয়াতা নেয়না। তাদের নিজস্ব নিরাপত্তা দিয়ে ব্যাংকে টাকা জমা দেয়। প্রাইভেটকারে টাকা বহনের সময় সামনে ও পেছনে থাকে চারটি মোটর সাইকেল। সকাল ১১টার দিকে একই নিরাপত্তায়  ৯০ লাখ টাকা জমা দেয়ার জন্য দুইটি ব্যাংকের স্থানীয় শাখায় ( ব্রাক ও এইচএসবিসি)  যাচ্ছিলেন। প্রাইভেটকারটি প্রশিকা ভবন ও স্বপ্ন সুপার মার্কেটের সামনে পৌছালে একটি প্রাইভেটকার ও চারটি মোটর সাইকেল যোগে ১০/১২ জন দুর্বৃত্ত তাদের উপর গুলিভর্ষন করে।
এ সময় গুলিবিদ্ধ হয় প্রাইভেটকার চালক জাহিদ। এরপর দুর্বৃত্তরা দ্রুত প্রাইভেটকারে কয়েকটি ব্যাগে থাকা ৯০ লাখ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত চালককে উদ্ধার করে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত)  মতলুবুর রহমান জানান, ঐ এজেন্সীর অফিস প্রশিকা ভবনের সামনেই। ধাারণা করা হচ্ছে আগে থেকেউ দুর্বৃত্তরা অনুসরণ করছিল। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
ঘটনাস্থল পরিদর্শনকারী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি সাইফুল ইসলাম জানান, দুর্বৃত্তরা খুব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদে গ্রেফতারে গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করেছে।
খিলগাঁওয়ে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই:
 খিওগাঁওয়ের গোরান এলাকার তৃপ্তি হোটেলের সামনে সকাল সাড়ে ১০টার দিকে  দোকান কর্মচারী  আব্দুস সালামকে (২৮) গুলি করে ২০ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
আহত সালাম জানান, তিনি একতা জেনারেল স্টোর নামে একটি দোকানে কাজ করেন। সাইদুল নামে আরেক কর্মচারীকে নিয়ে রিকশাযোগে দোকানের ২০ লাখ টাকা ঢাকা ব্যাংকের গোরান শাখায় জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছা মাত্রই চার  দুর্বৃত্ত রিকশা থামিয়ে তাদের দিকে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার বাম পায়ে লাগে। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে খিলগাঁয়ের খিদমা হাসপাতালে নিয়ে যায়। পরে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মিরপুরে ছিনতাইয়ের কবলে এক যুবক:
আব্দুল আজিজ  ভোরে  গ্রামের বাড়ি  বাগেরহাট থেকে  বাস যোগে ঢাকায় আসেন। ভোর পাঁচটার দিকে  গাবতলী বাসটার্মিনাল থেকে সিএনজি যোগে  রূপনগরের  বাসায়  যাচ্ছিলেন। এসময় মিরপুর স্টোডিয়ামের কাছে  ছিনতাইকারীরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে ৮০ হাজার টাকা নিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তার স্ত্রী রাবেয়াকে খবর দেয়। রাবেয়া সকাল সাড়ে ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আব্দুল আজিজের স্ত্রী রাবেয়া হাসপাতালে সাংবাদিকদের জানান,   আব্দুল আজিজ  বিদেশ যাওয়ার জন্যে গ্রামের বাড়ি থেকে ৮০ হাজার টাকা নিয়ে ঢাকা আসছিলেন। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে।