যুক্তরাষ্ট্র ফেরত বাংলাদেশি পরিচালক রাহুল আমিন আদর্শিক সিনেমা নির্মাণের জন্য ধর্ম নিরপেক্ষতার প্রকৃত উদাহরণ অষ্টাদশ শতকের বিখ্যাত কবি ও গীতিকার হাসন রাজাকে বেছে নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম জানায়, হাসন রাজার ভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী ও প্রধান নারী চরিত্রের ভূমিকায় অভিনয় করছেন রাইমা সেন। সম্প্রতি পোস্টারে এ বায়োস্কোপ দৃশ্যে মিঠুন ও রাইমার প্রথম চেহারা প্রকাশ পেয়েছে।
হাসন রাজা স্কুল নির্মাণের পাশাপাশি মন্দির, মসজিদ ও গির্জাসহ সকল ধর্মের মানুষের জন্য তীর্থস্থান গড়েছিলেন। এসব ধর্ম নিরপেক্ষ আদর্শিক কথামালার সমন্বয়ে হাসন রাজার জীবনের গল্প কল্পিত আবেগে ছায়াছবিতে রূপায়নের প্রয়াস পেয়েছে।