ফেসবুকে বিগ বি’র ফলোয়ার ১৮ মিলিয়ন

ফেসবুকে সুপার স্টার বিগ বি-কে এ মুহূর্তে ফলো করছে ১৮ মিলিয়ন ফলোয়ার। এই সুপারস্টার স্বয়ং ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবর প্রতি। অমিতাভ বচ্চন মনে করেন, সবার ভালবাসাই তার একমাত্র কাম্য। দর্শক ছাড়া তিনি শূন্য। এই ভালবাসায় তিনি অভিভূত। দর্শকরা যেন তার পাশে সবসময় থাকেন। এর আগে ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা ১০ মিলিয়ন ছিল। আর খুব কম সময়ের ব্যবধানে ১৮ মিলিয়নে পৌঁছে গেল।  
সূত্র: ওয়েবসাইট।