নয়াপল্টনে হাতবোমা বিস্ফোরণ



নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানিয়েছেন, রবিবার বেলা সোয়া তিনটার দিকে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।