আরোহীকে ধর্ষণ: ট্যাক্সি চালক গ্রেফতার


 
দিল্লিতে এক নারী আরোহীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়েছে। গাড়িটিও উদ্ধার করেছে পুলিশ।
ভারতের গণমাধ্যমের খবরে জানা গেছে, শুক্রবার রাতে অফিস শেষে বাড়ি ফেরার পথে রাতে ধর্ষণের শিকার হন ঐ তরুণী। ট্যাক্সি চালকের পরিচয় শিব কুমার যাদব। সুইফ ডিজায়ার গাড়িটির মালিক তিনিই। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।