শ্যামপুরে ১৫ লিটার এসিডসহ দুই যুবক গ্রেফতার

 
রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা মানবদহের জন্য ক্ষতিকর এসিডসহ দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রহিম ও জসিম। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এপিবিএন এর মিডিয়া অফিসার স্নিগ্ধা সরকার জানান, শনিবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন তারা। অভিযান চলাকালে সন্ধ্যা সাড়ে ৬টার  দিকে ২৫/২৬ স্বদেশ মেটাল কারখানার ভিতর থেকে মানব দেহের জন্য ক্ষতিকর ১৫ লিটার সাদা এসিড জাতীয় তরল পদার্থ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। ঘটনাস্থল থেকে এর সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়।