দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে তিন মাসের এক শিশুকে অপহরণের ১৫ দিন পর উদ্ধার করেছে রাজধানীর কদমতলী থানা পুলিশ। মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করা হয়েছিল । রবিবার সকালে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কদমতলী থানা পুলিশ জানায়, গত ২৩ নভেম্বর কদমতলী থানা এলাকার রেল লাইন নতুন বাজার এলাকার বাসা থেকে নিখোঁজ হয় তিন মাস বয়সী শাকিরুল। এ নিয়ে শাকিরুলের মা থানায় একটি সাধারণ ডাইরি করেন। এরপর অভিযান চালিয়ে চুনকুটিয়া থেকে তাকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত পপি ছয় হাজার টাকার বিনিময়ে রুবেল নামের এক ব্যক্তির কাছে শিশুটিকে বিক্রি করেছিলো। তাকেও গ্রেফতার করা হয়েছে।