কৃষি ব্যাংকের সাবেক এমডিসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ

 
চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে এক ব্যবসায়ীর নামে-বেনামে প্রায় এক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধানের বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বাধীন একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন।
যাদের জিজ্ঞাসাবাদ করা হলো তারা হলেন, কৃষি ব্যাংকের সাবেক এমডি মোক্তার হোসেন, সাবেক ডিএমডি জয়নাল আবেদীন, সাবেক জিএম (অপারেশন) মাসুদ আহমেদ খান, সাবেক ডিজিএম গোলাম সারোয়ার, সাবেক ডিজিএম হাফিজ উদ্দিন ও সাবেক সিআরএম জোবায়ের মঞ্জুর।