স্টাইলিশ নতুন সুপারসনিক বিজনেস জেট ভ্রমণ সময়কে করে দেবে অর্ধেক

এক দশকের বেশি সময় পর কনকর্ড আবার এয়ারলাইন্স ভূবনে নতুন রূপে আসছে তাদের নতুন জেনারেশনের সুপারসনিক বিমান নিয়ে। বিমানটির নাম এন+২ জেট। এতে ৮০ জন যাত্রীর জায়গা হবে। বিমানটি তার গতিশক্তি লাভ করতে তার সঙ্গে থাকা তিনটি জেট ইঞ্জিন ব্যবহার করবে।

নির্মাতারা জানিয়েছেন, কনকর্ড বিমানের মতো শব্দ করবে না এই নতুন জেনারেশন সুপারসনিকটি। লন্ডন থেকে নিউইয়র্কে উড়ে যেতে বিমানটির সময় লাগবে মাত্র তিন ঘন্টা। আর এটি উড়ে যাবে সর্বোচ্চ ১ হাজার ২শ ১৭ মাইল গতিসীমায়।