উচ্চশিক্ষার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে দেশের সরকারি কলেজগুলো সংশ্লিষ্ট অঞ্চলের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ার বিষয়ে করণীয় ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এ ব্যাপারে একমত পোষণ করেন।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খানকে আহবায়ক করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন: ইউজিসি সদস্য প্রফেসর ড. আবুল হাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আযীম আরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম ও ইউজিসি সচিব ড. মো. খালেদ। এছাড়া ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভায় ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সরকারি অনার্স ও মাস্টার্স কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা অতি জরুরি বলে মত দেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, শুধু সরকারি কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হলে বেসরকারি কলেজগুলোর কী হবে? এ বিষয়েও ভাবতে হবে।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে সরকারি কলেজগুলোকে সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থাকার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠায়। এর অংশ হিসাবেই গতকাল ইউজিসিতে সভা অনুষ্ঠিত হল