হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেল স্বামী

জেলা হাসপাতালে এক গৃহবধূর লাশ ফেলে পালিয়েছে তার স্বামী। গতকাল রবিবার যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। তৃষ্ণা দেবনাথ (১৯) যশোরের বাঘারপাড়ার বালিয়াডাঙ্গা গ্রামের প্রবীন দেবনাথের স্ত্রী।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই জানান, গতকাল তৃষ্ণাকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী প্রবীন দেবনাথ। এসময় তিনি হাসপাতালে বলেন, তার স্ত্রী পড়ে গিয়েছিল। পরে বলেন, বিষ খেয়েছে। এরপর ডাক্তারের কাছে বলেন, গলায় দড়ি দিয়েছে। এর কিছুক্ষণের মধ্যে হাসপাতাল থেকে সরে যান প্রবীন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, গৃহবধূ তৃষ্ণাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।