ইয়েমেনে নৌকাডুবিতে নিহত ৭০

 
ইয়েমেনের পশ্চিম উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তার বরাত দিয়ে রবিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
দেশটির নিরপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নৌকার যাত্রীদের বেশিরভাগই ছিল ইথিওপিয়ার নাগরিক। তার জিবুতি থেকে ইয়েমেন যাচ্ছিলেন। প্রবল বাতাস ও শক্তিশালী ঢেউয়ের কারণে আল-মাখকা বন্দরের কাছে রবিবার এই দুর্ঘটনা ঘটে। 
প্রতি বছর আফ্রিকা অঞ্চলের হাজার হাজার অভিবাসী মধ্যপ্রাচ্য ও ইউরোপে যাবার জন্য ইয়েমেনকে একটি প্রবেশপথ হিসেবে ব্যবহার করে থাকে।