তাজমহল প্রাচীন মন্দিরের একটি অংশ: লক্ষ্মীকান্ত বাজপাই

 
তাজমহল প্রাচীন মন্দিরের একটি অংশ বলে দাবি করেছেন উত্তরপ্রদেশ বিজেপি প্রধান লক্ষ্মীকান্ত বাজপাই। ভারতের সমাজবাদী দলের নেতা ও উত্তর প্রদেশের সংখ্যালঘু কল্যাণমন্ত্রী আজম খান তাজমহলকে ইউপি ওয়াকফ বোর্ডের কাছে হস্তান্তরের দাবি করার পর রবিবার লক্ষ্মীকান্ত এই দাবি করেন। খবর: টাইমস অব ইন্ডিয়ার।
বাজপাই সাংবাদিকদের বলেছেন, মোগল শাসক শাহজাহান রাজা জয় সিংয়ের কাছ থেকে তেজো মহালয়া মন্দিরের ভূমির একটি অংশ কিনে নেন। এই তথ্য প্রমাণের জন্য কাগজপত্রও রয়েছে বলে দাবি করেন তিনি।   
তিনি আরো অভিযোগ করেন, আজম খানের ওয়াকফের করায়ত্ত সম্পত্তি রয়েছে। এখন তিনি বিশ্ব ঐতিহ্য তাজমহলের দিকে চোখ দিচ্ছেন।
এর আগে ১৩ নভেম্বর একটি সভায় আজম খান বলেছেন, তাজমহলকে ওয়াকফ বোর্ডের সম্পত্তি হিসেবে ঘোষণা করা উচিত।
অল ইন্ডিয়া শিয়া পারসোনাল ল বোর্ডের মুখপাত্র মাওলানা ইউসুফ আব্বাস পিটিআইকে বলেছেন, যথাসম্ভব মমতাজ মহল নিয়ে বিবেচনায় নেয়া হয়েছে। মমতাজ একজন শিয়া ছিলেন। কিন্তু তাজহমল দেশের ঐতিহ্য। তাই এটি শিয়া অথবা সুন্নি বোর্ডের কাছে হস্তান্তর করা উচিত নয়।