আগেও ধর্ষণের দায়ে জেল খেটেছিল ঐ ট্যাক্সিচালক

ভারতের দিল্লিতে এক তরুণীকে ধর্ষণকারী ট্যাক্সিচালককে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এটিই  প্রথম নয়। এর আগে ২০১১ সালে ধর্ষণ মামলায় সাত মাস জেল খেটেছিলেন শিব কুমার যাদব নামের ঐ ট্যাক্সিচালক। খবর: জি-নিউজের।
রবিবার উত্তরপ্রদেশের মথুরা থেকে যাদবকে গ্রেফতার করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। যাদব ইন্টারন্যাশনল ক্যাব বুকিং কোম্পানি ইউবারের কর্মী।
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার মধুর বর্মা জানিয়েছেন, উবারের নিযুক্ত হওয়ার আগে এই ড্রাইভারের কোনো পুলিশ ভেরিফিকেশনই করা হয়নি অ্যাপ নির্ভর এই ক্যাপ বুকিং সংস্থাটির প থেকে।
পুলিশ সূত্রে জানা গেছে, গৌরব নামে এক ব্যক্তির নামে ঐ ড্রাইভারের মোবাইল ফোন নম্বর নথিভুক্ত করা ছিল। এমনকি দিল্লি ট্রান্সপোর্ট দফতরেও ঐ ড্রাইভারের লাইসেন্স ইস্যু করা ছিল না।
নির্যাতনের শিকার ঐ তরুণী পুলিশকে জানিয়েছেন, গুরগাঁওয়ের একটি ফিন্যান্স কোম্পানির অ্যানালিস্ট হিসেবে কর্মরত তিনি। শুক্রবার রাতে অফিস থেকে উত্তর দিল্লিতে বাড়ি ফেরার পথে গাড়ির পিছনের সিটে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। একপর্যায়ে তিনি নির্মমতার শিকার হন।