১ লাখ ২১ হাজার ডলারে মনরোর দুই প্রেমপত্র

 
মেরিলিন মনরোর মৃত্যুর পর পেরিয়ে গেছে ৫২ বছর। এত বছর পরো তারকা খ্যাতি কমেনি একটুও। সম্প্রতি এক নিলামে তার এই চিরঅম্লান তারকা খ্যাতির পরিচয় পাওয়া গেল।
গত শনিবার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়ান'স অকশন মনরোর হারিয়ে যাওয়া প্রায় তিন 'শ জিনিসপত্র নিলামে তোলে। এসব জিনিসপত্রের মধ্যে তার স্বামী বেসবল খেলোয়াড় জো ডিম্যাগিওর কাছে মনরোর লেখা একটি প্রেমপত্র ৭৮ হাজার ১২৫ ডলারে বিক্রি হয়েছে।
IMG0
তবে প্রেমপত্রটি কে কিনেছে তা প্রকাশ করেনি নিলামকারী প্রতিষ্ঠানটি। মনরোর তৃতীয় স্বামী বিখ্যাত মার্কিন নাট্যকার আর্থার মিলারকে লেখা আরেকটি প্রেমপত্র বিক্রি হয়েছে ৪৩ হাজার ৭৫০ ডলারে।
মনরোর লেখা এই প্রেমপত্রগুলো তার পরামর্শক ও কিংবদন্তী অভিনয় প্রশিক্ষক লি স্ট্রাসবার্গের সংগ্রহে ছিল। সূত্র:  মেইল অনলাইন