সংসার ভাঙল পূজা ভাটের

হৃতিক- সুজানের ১৪ বছরের সংসার জীবনের সমাপ্তির রেশ কাটতে না কাটতেই অরেক তারকা দম্পতির বিচ্ছেদের খবর আসলো। এবার ১১ বছরের বিবাহিত জীবনের সমাপ্তি টানতে যাচ্ছেন অভিনেত্রী ও পরিচালক পূজা ভাট ও মনীষ মাখিজা। ২০০৩ সাল থেকে তারা একই ছাদের নিচে বসবাস করছিলেন।
সংসার ভাঙার ব্যাপারে পূজা ভাট বলেছেন, ‘আমি আর আমার স্বামী মনীষ আমাদের ১১ বছরের বৈবাহিক জীবন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আলাদা হলেও পরস্পরের প্রতি বন্ধুত্ব ও সম্মান আমাদের মধ্যে সবসময় থাকবে।’
তিনি আরো জানিয়েছেন, তিনি চান তার বিচ্ছেদের খবর ভক্তরা তার নিজের মুখ থেকেই জানুক, কোন কানাঘুষার মাধ্যমে নয়। তাই নিজের বিচ্ছেদের খবর নিজেই নিয়ে হাজির হয়েছেন। সূত্র: দি হিন্দু