দিল্লিতে ট্যাক্সি ড্রাইভার কর্তৃক ধর্ষণের অভিযোগ ওঠার পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ভারতের সব রাজ্যকে ইন্টারনেট ভিত্তিক ট্যাক্সি সার্ভিস বন্ধ করার আহ্বান জানিয়েছেন। অবশ্য পরিবহণমন্ত্রী নিতিন গাদকারি তার মন্তব্যে বলেছেন, শুধুমাত্র নিষিদ্ধ করে এই সমস্যার সমাধান করা যাবে না।
গত সোমবারই দিল্লিতে ট্যাক্সি ক্যাব কোম্পানি উবার-এর সমস্ত সার্ভিস নিষিদ্ধ করেছে দিল্লি পরিবহন দফতর। খবরে বলা হচ্ছে সারা ভারতেই নিষিদ্ধ হতে চলেছে উবার।
ধর্ষণে অভিযুক্ত ট্যাক্সি ড্রাইভার যাদবকে জেরা করে পুলিস জানিয়েছে সে একজন ঝানু অপরাধী। ২০১১ সালেও একটি ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অপরাধে ৭ মাস জেল হয়েছিল তার।
উবারের সাথে সমস্ত ওয়েবসাইট নির্ভর ট্যাক্সি সার্ভিস সংস্থাকে আপাতত নিষিদ্ধ করেছে দিল্লি পরিবহণ দফতর। সূত্র: এনডিটিভি