ভারতীয় কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী এবার তার জন্মদিন পালন করছেন না, তবু শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে টুইটারে এ শুভেচ্ছাবার্তা পোস্ট করেন মোদী। খবর এনডিটিভির।
‘শ্রীমতী সোনিয়া গান্ধীর জন্মদিনে তার জন্য রইল শুভকামনা। তিনি দীর্ঘায়ু হোন এবং সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ জীবন দেন, এ মঙ্গল কামনাই করি’—এভাবেই নিজের শুভেচ্ছা ার্তা লিখে পাঠান মোদী।
এ দিকে ৬৮তম জন্মদিন পালন না করার ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেত্রী। জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলা এবং ঝাড়খন্ডে মাওবাদীদের হামলায় নিহত সেনা ও পুলিশদের প্রতি সম্মান জানাতে এ বছর জন্মদিন উদ্যাপন না করার কথা দলকে জানিয়ে দেন সোনিয়া। গত সোমবার দলের পক্ষ থেকে এ বিবৃতি দেয়া হয়।