জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জানিয়েছেন, খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নেয়া সরকারি কর্মকর্তা-কর্মকর্তাদের ‘শনাক্ত’ করা হয়েছে।
মঙ্গলবার মন্ত্রণলয়ে তিনি সাংবাদিকদের বলেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে ওই বৈঠকে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হবে।
গত ৪ ডিসেম্বর রাতে গুলশানে খালেদা জিয়ার সঙ্গে একদল সরকারি কর্মকর্তার বৈঠকের খবর পাওয়া যায়।
সরকার ওই ঘটনাকে হালকাভাবে নেবে না জানিয়ে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তবে কতজন কর্মকর্তা-কর্মচারীকে শনাক্ত করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।