প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, জানুয়ারিতে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন সম্ভব হবে না। এর জন্য আরো সময়ের প্রয়োজন। নির্বাচনের জন্য আমরা সবসময়ই প্রস্তুত। তবে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন জানুয়ারিতে কেন করব? আমাকে সময় দিতে হবে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা মুদ্রণ ও তফসিল ঘোষণার জন্য সময়ের প্রয়োজন।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আয়োজনে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের খবর সোমবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এর জের ধরেই এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন সিইসি।