রানা প্লাজা ধস মামলা: ১ কারখানা মালিকের জামিন

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় করা এক মামলায় অন্তবর্তিকালীন জামিন পেয়েছেন নিউ ওয়েভ স্টাইল লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ আজাদ। বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
রানা প্লাজা দুর্ঘনায় এক হাজারের অধিক শ্রমিক নিহত হন। আহত হন আরো অনেকে। এ ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে দায়েরকৃত মামলায় ওই বছরের ২৭ এপ্রিল গ্রেফতার হন বজলুস সামাদ আজাদ। নিন্ম আদালতে তার জামিনের আবেদন খারিজ হলে তার বিরুদ্ধে হাইকোর্টে রিভিশিন মামলা দায়ের করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট এম আমিনউদ্দিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরুল্লাহ শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে আদেশ দেয়।