প্রশিক্ষণ বিমান ‘কে৮ডব্লিউ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কে৮ডব্লিউ নামে আধুনিক একটি প্রশিক্ষণ বিমানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১০টায় কুর্মিটোলায় বিমানবাহিনী ঘাঁটিতে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিমান বাহিনী, সেনা বাহিনী ও নৌ-বাহিনীকে আধুনিকায়ন করতে যা প্রয়োজন সরকার পদক্ষেপ গ্রহণ করে তা-ই করবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, জনগণের কষ্টার্জিত অর্থে ক্রয়কৃত এ প্রশিক্ষণ বিমান রক্ষণাবেক্ষণে আপনারা দায়িত্ববান ও যত্নবান হবেন।