গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে খোয়া যাওয়া রাইফেলটি বুধবার উদ্ধার হয়েছে।
কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, তদন্ত কমিটির তৎপরতায় সকাল ১১টা ২৫ মিনিটের দিকে কারগারের ব্যারাক সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুর থেকে ওই রাইফেলটি উদ্ধার হয়।
উল্লেখ, গাজীপুরের কাশিমপুরস্থ হাই-সিকিউরিটি কারগার থেকে গত রবিবার একটি রাইফেল খোয়া যায়। ওই রাইফেল খোয়া যাওয়ার ঘটনায় হাই-সিকিউরিটি অস্ত্রাগারের প্রধান কারারক্ষীসহ তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং ঘটনা তদন্তে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়।