নারায়ণগঞ্জে একটি সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি ও কটুক্তিকারীদের ক্ষমা চাওয়ার জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ব্যবসায়ীরা। বুধবার সকাল সাড়ে নয়টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ওই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে বলা হয়, বেধে দেয়া সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ ওসমান পরিবারের সাথে রাজনীতি করা ব্যক্তিদেরকে হুমকি দেয়ার অভিযোগে গণ হারে মামলা করা হবে।
নারায়ণগঞ্জের ৪০টি ব্যবসায়ী সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ৭৪টি শ্রমিক সংগঠন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন এ সমাবেশে উপস্থিত ছিলেন।