সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় অস্থায়ীভাবে ১৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ছাড়া সারা দেশ থেকে এ পদে নিয়োগের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীদের (http://dpe.teletalk.com.bd এবং www.dpe.gov.bd) ওয়েবসাইটে লগইন করতে হবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রাথমিক শিা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।