আমির খানের পিকে দেখতে চান ফেদেরার

টেনিস তারকা রজার ফেদেরার আমির খান অভিনীত ‘পিকে’ চলচ্চিত্রটি দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার টেনিস লিগে আমিরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন ফেদেরার। এসময় তিনি পিকে চলচ্চিত্রটি দেখতে চানও বলে জানিয়েছেন আমিরকে।
আমির খানের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমিরের সঙ্গে যখন ফেদেরারের যখন দেখা হল তখন প্রথম কথা শুরু করেন পিকের পোস্টার নিয়ে। পোস্টারের গল্প শুনে আরও উৎসাহিত হয়ে পড়েন ফেদেরার। তুণি বলেন পিকে দেখবেনই তিনি।
পিকেতে আমিরের বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা। আগামী ১৯ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি পরিচালিত চলচ্চিত্রটি।