শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১২ ও ১৩ ডিসেম্বর

 
 
 
 
 
 
বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামী ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
১২ ডিসেম্বর সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত স্কুল পর্যায়ের  (কোড নম্বর ৩০১-৩২৩ এবং ২০১-২২৪) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত হবে কলেজ পর্যায়ের (কোড নম্বর ৪০১-৪৩৫) পরীক্ষা। এবার স্কুল পর্যায়ে ২ লাখ ৯০ হাজার ৮৯ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ৫০ হাজার ৯৮৮ জন অংশ নেবেন। মোট পরীক্ষার্থী সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৭৭। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে একাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। টানা চার ঘণ্টার পরীক্ষার মধ্যে প্রথম ঘণ্টা আবশ্যিক বিষয় এমসিকিউ পদ্ধতিতে এবং পরবর্তী ৩ ঘণ্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা হবে।