‘চুপ্পু ছাত্রলীগের নেতা হয়ে বক্তব্য দিয়েছেন’

 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুদ্দিন চুপ্পু ছাত্রলীগের নেতা বলেই বেগম জিয়া সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত বক্তব্যে দিয়েছেন বলে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাহাবুদ্দিন চুপ্পু ১৯৭০ সালের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি দুদুকের চেয়ারম্যান হয়ে নয় রাজনৈতিক নেতার মত বক্তব্যে দিয়েছেন। আর এতেই প্রমাণিত হয় সাহাবুদ্দিন চুপ্পু সঠিক ও স্বচ্ছাতার সঙ্গে কাজ করছেন না।
মঙ্গলবার সাহাবুদ্দিন চুপ্পু বলেছিলেন, ‘বেগম খালেদা জিয়া ব্যঙ্গ করে দুদককে দুর্নীতি কমিশন, দায়মুক্তি কমিশন বলছেন। এ ধরনের কথা বলার আগে বেগম জিয়াকে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দিয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু।’
এই প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী এবং দেশে বৃহত্ একটি রাজনৈতিক দলের চেয়ারপার্সন। কিন্তু সাহাবুদ্দিন চুপ্পু বেগম জিয়ার বিরুদ্ধে শিষ্টাচার বর্হিভূত বক্তব্যে দিয়ে তার পদের যে দায়িত্ব তা চুপ্পু অতিক্রম করেছেন। এই বক্তব্য চুপ্পুর মুখে শোভা পায় না।
তিনি অভিযোগ করেন, দুদক সঠিক, ন্যায় পরায়ন, স্বচ্ছভাবে কাজ করছে না।’ দুর্নীতি নিয়ে টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে বলেন, ‘এতে দুদকের গায়ের মধ্যে আগুন লেগেছে।’