পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বাস চালু

 
রাজধানীর পরিচ্ছন্নতা কাজে গতি আনতে দুইটি স্টাফ বাস চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
বুধবার ধলপুর-মতিঝিল-খিলগাঁও এবং মিরনজল্লা ক্লিনার কলোনী-গণকটুলী-কাকরাইল রুটে বাস দুইটি চালু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী। এ ধরনের মানবিক ও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করার পরিচ্ছন্নতা কর্মীরা কর্পোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।
মো. আনছার আলী খান বলেন, বাস রুট চালু করার মাধ্যমে গভীর রাতে কর্মস্থলে পৌঁছানোর ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সাশ্রয়সহ নিরাপদে কর্মস্থলে পৌঁছানো নিয়ে শংকা দূর হবে। এছাড়া এতে কাজের গতিও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।