দেশে বিদ্যুত্ সংকট নিরসনে সরকার গৃহীত পরিকল্পনাসমূহ বাস্তবায়নে কাঠামোগত বা কারিগরি উন্নয়ন হলেও সামগ্রিকভাবে জনসাধারণ প্রয়োজনীয় বিদ্যুত্ না পাওয়ায় উত্কণ্ঠা প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। সাধারণ মানুষের বিদ্যুতের দৈনিক চাহিদা পূরণে আরও তত্পর হওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই তাগিদ দেয়া হয়।
কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বগত পাঁচ বছরের অডিট আপত্তি এবং শ্রেণীভিত্তিক অডিট আপত্তি পর্যালোচনা করা হয়।
এছাড়া স্বাধীনতা পরবর্তী সময় থেকে ১৯৭২-২০১২ সাল পর্যন্ত বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের ৬ হাজার ১৩৬ কোটি টাকার অডিট আপত্তি দ্বিপাক্ষিক ও ত্রি-পাক্ষিক বৈঠক বা জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটির অনুশাসনের মাধ্যমে অনতিবিলম্বে নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে।
কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, সুবিদ আলী ভূঁইয়া, আব্দুর রউফ ও এডভোকেট নাভানা আক্তার বৈঠকে অংশ নেন।