বগুড়া জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে ১০ বছর পর নতুন কমিটি ঘোষণা করা হলেও সভাপতি সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হয়নি। আলহাজ্ব মমজাত উদ্দিন ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুকেই সভপতি ও সাধারণ করে কমিটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে যুগ্ম সম্পাদক পদে আরও তিনজনের নাম ঘোষণা করা হয়।
বুধবার অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বুধবার রাত পৌনে আটটায় এই কমিটি ঘোষণা করেন।
বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আল মাহমুদ কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন কমিটিতে যুগ্ম-সম্পাদক পদে যথাক্রমে রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা ও মঞ্জুরুল আলম মোহনের নাম ঘোষণা করা হয়েছে। এই পাঁচজন মিলে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করবেন বলে তিনি জানান। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সমঝোতায় পৌঁছার কারণে নির্বাচনের প্রয়োজন হয়নি।