বৃহস্পতিবার কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক



কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক বৃহস্পতিবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লি¬ষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।