তেল ছড়ানো নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

সুন্দরবনের ভেতরে তেলবাহী জাহাজ ডুবে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় সুন্দরবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা অনুসন্ধানে জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশে আসতে পারে। সুন্দরবনের বন ও পরিবেশের ওপর এ তেল ভয়ানক প্রভাব ফেলতে পারে বলে উদ্বিগ্নতা প্রকাশ করেছে জাতিসংঘ।