সুন্দরবনের ভেতরে তেলবাহী জাহাজ ডুবে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় নদী এবং বনে বসবাসরত বিভিন্ন প্রাণীর মতোই বিপাকে পড়েছে নদী ও বনের ওপর নির্ভরশীল হাজার হাজার মানুষ। এই নদীর পানি তাঁদের অনেকের খাবার পানির উৎস। একজন মৎসজীবী আক্ষেপ করে বলেন, তিনি নদীতি জাল পাততে পারছেন না, কবে পাততে পারবেন তাও জানেন না। ফলে তার উপার্জন বন্ধ হয়ে পড়েছে। তাঁদের ধারণা, এ তেলের কারনে খালগুলোর পানি ঘেরের পানিতে মিশে গেলে সেখানকার মাছও মরে যাবে।