বিশ্বের বৃহত্তম ট্রেন যাত্রা স্পেনের রাজধানী মাদ্রিদে গিয়ে শেষ হয়েছে। গত ১৮ নভেম্বর চীনের ইউই থেকে ট্রেনটি যাত্রা শুরু করে গত ৮ ডিসেম্বর ট্রেনটি মাদ্রিদে পৌঁছায়। ২০ দিনের যাত্রাপথে ট্রেনটি আট হাজার মাইল পাড়ি দিয়েছে।
ট্রেনটি কাজাখস্তান, রাশিয়া, বেলারুশ, পোল্যান্ড, জার্মানি ও ফ্রান্সের ওপর দিয়ে মাদ্রিদে পৌঁছেছে।
এই ট্রেন যাত্রাটি পরীক্ষামূলকভাবে করা হয়েছে। আগামী বছর থেকে নিয়মিতভাবে এই রুটে ট্রেন চালু করা হতে পারে।
চীনের জিংজিয়াং প্রদেশের গভর্নর লি কুইঙ বলেছেন, এটি নতুন সিল্ক রোড বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ক্রিসমাস উপলে নানা জিনিস নিয়ে ট্রেনটি ছেড়েছিল। স্পেনের নানা বিখ্যাত জিনিস যেমন অলিভ অয়েল, ওয়াইনসহ একাধিক জিনিস নিয়ে চীন ফিরে যাবে ট্রেনটি।
দুই দেশের মধ্যে ট্রেন চলাচলের মাধ্যমে জিনিসপত্র বিনিময় সব থেকে সহজ পন্থা বলে মনে করা হচ্ছে। সূত্র: দ্য টেলিগ্রাফ।