ভারতে প্রথমবারের মতো ধর্ম-বর্ণহীন হিসেবে এক নারীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সম্প্রতি এম এ স্নেহা নামের এক নারীকে এই স্বীকৃতি দিয়েছে তামিলনাড়ুর সরকার। এর মাধ্যমে স্নেহা নিজের বিশ্বাসের আইনি বৈধতা পেয়েছেন।
সম্প্রতি তামিলনাড়ু সরকার স্নেহার নামে একটি আনুষ্ঠানিক সনদ পাঠিয়েছে। যেখানে তাকে বর্ণ ও ধর্মহীন নারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতে তিনিই প্রথম এ ধরনের সনদ পেলেন বলে জানিয়েছে এনডিটিভি।
স্নেহা বলেছিলেন, তিনি নিজেকে কেবল ভারতীয় নাগরিক মানেন। কোনো নির্দিষ্ট ধর্ম বা বর্ণের মানুষ নন।
আরো পড়ুন: ভারতের কাছে শান্তি স্থাপনের সুযোগ চাইল পাকিস্তান
৩৫ বছর বয়সী স্নেহা তিরুপাথুরের আইনজীবী। তার নামের সঙ্গে কোনো বর্ণ পরিচয় নেই। এমনকি তার জন্মসনদ বা স্কুলের সনদেও বর্ণ ও ধর্ম পরিচয় লেখার ঘর ফাঁকা।-এনডিটিভি
ইত্তেফাক/মোস্তাফিজ