ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারে বৃহস্পতিবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। রতন খান (৩৫) নামের ওই কারারক্ষী স্টাফ কোয়ার্টারেই থাকতেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. ফরমান আলী বলেন, ‘গোসল শেষে ভেজা লুঙ্গি শুকানোর জন্য জিআই তারে দিতে গেলে রতন বিদ্যুতস্পৃষ্ট হন। পরে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।’
রতনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।