সম্প্রতি প্রেম করার কথা নিজেই মিডিয়াতে স্বীকার করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। কিন্তু তখন প্রেমিকের নাম প্রকাশ করেননি তিনি। এখন শোনা যাচ্ছে, তিনি আর কেউ নন, ‘কৃশ-৩’ এর সহ-অভিনেতা হৃত্বিক রোশন। বৃহস্পতিবার এমন তথ্যই জানিয়েছে জি-নিউজ।
দুই মাস আগে একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে কঙ্গনা রনৌত স্বীকার করেছিলেন যে, তার জীবনের একজন মানুষ আছে। তিনি বলেছেন, ‘আমার ভালোবাসা রোমাঞ্চকর। আপনি যখন প্রেমে পড়বেন, তখন আপনি এটা নিশ্চিত হবেন যে, আপনি সেটি জনসম্মুখে বলতে পারছেন। মনে হচ্ছে আমার এরকম কিছু হচ্ছে।’ ২৭ বছর বয়সী এই অভিনেত্রী সবসময় তার প্রেমের ব্যাপারে খোলামেলা হলেও তিনি ঐসময় তার জীবনে আসা ব্যক্তির নাম প্রকাশ করেননি।
এখন এটা বলা যায় যে, কঙ্গনা যে ব্যক্তির কথা বলেছেন তিনি হৃত্বিক রোশন। প্রেমের স্তরটি কোন পর্যায়ে আছে দুই মাস আগে সে বিষয়ে নিশ্চিত ছিলেন না কঙ্গনা। কেননা, তখন সুজানা রোশনের সঙ্গে হৃত্বিকের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছিল। গত মাসেরই তাদের বিচ্ছেদ হয়েছে।
তবে কঙ্গনা-হৃত্বিক দুইজনার কেউই তাদের সম্পর্ক নিয়ে কথা বলতে প্রস্তুত নন। তবে ইন্ডাস্ট্রির একটি সূত্র প্রকাশ করেছে, তার পরস্পর বেশ আন্তরিক। সাত বছর ধরে তাদের বন্ধুত্ব। একসঙ্গে ‘কাইটস’ ও ‘কৃশ-৩’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারা।
তাদের প্রেম বিয়ে পর্যন্ত গিয়ে পৌঁছাবে কিনা এমন প্রশ্ন করা হলে ঐ পত্রিকাকে তিনি বলেছিলেন, না। আমি যে ধরণের মানুষ, তাতে এই ধরণের আয়োজন আমার কাছে কিছুটা কঠিন। আমি একজন সঙ্গী খুঁজছি এবং আশা করছি আমি আমার ‘সোল মেট’ খুঁজে পাব। আমার কাছে ঐ ‘আত্মা’র যাত্রা খুব গুরুত্বপূর্ণ এবং এটিই সব নারী-পুরুষেরই বন্ধন। আমি আধ্যাত্মিকতায় বিশ্বাসী এবং ভালোবাসা আমার জীবনে এটি আরো বেশি করে তৈরি করে। ঠিক এমন কথা বলেন হৃত্বিকও।