বিদেশেও প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে: নাসিম

 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে নয় বিদেশেও প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে। 
 বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 
নাসিম বলেন, বিএনপি-জামায়াত যে কথা বলে, তাতে মনে হয় বর্ধমান বিস্ফোরণের চক্রান্তকারীদের সঙ্গে তাদের সূত্র রয়েছে। বিএনপি-জামায়াত এখন হত্যা ও চক্রান্তের পথে হাঁটছে।
প্রধানমন্ত্রীকে হত্যা করে তারা দেশে একটি শক্তিকে ক্ষমতায় আনতে এ ষড়যন্ত্র করেছে। গনতান্ত্রিক রাজনীতি ও আন্দোলনে ব্যার্থ হয়েই তারা ওই পথে হাঁটছে বলে।
নাসিম বলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, আমরা উদ্বিগ্ন হয়েছি যখন ভারতের বর্ধমান চক্রান্তের কথা শুনেছি। পার্শ্ববর্তী দেশে কিছু জঙ্গী ও হত্যাকারী প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করেছিল। তাদের বিষয় ব্যবস্থা নেয়ার জন্য ভারতের গোয়েন্দা সংস্থাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ১৪ দল মুখপাত্র।
বিএনপি-জামায়াত চক্র তাদের বক্তব্যের মধ্য দিয়ে জঙ্গিবাদকে উৎসাহিত করেছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে বিএনপি জঙ্গিবাদ ও জামায়াতকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তাদের কারনেই জঙ্গিচক্র বিদেশে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
১৪ দলের কর্মসূচী : বিএনপি জামায়ত জোটের ষড়যন্ত্র মোকাবেলা এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে আগামী ১৫ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দেশ ব্যাপী উপজেলা পর্যায়ের সমাবেশ করবে ১৪ দল। বিভিন্ন টিমে ভাগ হয়ে ১৪ দলের নেতারা বিভিন্ন উপজেলায় গিেেয় এই সমাবেশে যোগদান করবেন।
এ ছাড়া আগামী ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরোস্থানে এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচী ঘোষণা করা হয়। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ্য থেকে ঢাকা একটি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল।