শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশার কারণে ২৩ ডিসেম্বর ঝিনাইদহে বিএনপি চেয়ারপার্সন বেগম বেগম খালেদা জিয়ার জনসভা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গণসংযোগের অংশ হিসেবে আগামী ২৩ ডিসেম্বর ঝিনাইদহের জনসভায় খালেদা জিয়ার ভাষণ দেয়ার কথা ছিল। জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে ঐ জনসভা আয়োজন করা হয়েছিল।