ঢাকার খাল ভরাটের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

 
ঢাকা শহরে বেআইনিভাবে খাল ভরাটকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি বেদখলকৃত খাল উদ্ধারের তাগিদ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির। বৃহস্পতিবার সংসদ ভবনে এ বৈঠকে অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ‘উত্তরা ফ্ল্যাট প্রকল্প’ নির্মাণ প্রকল্পে একজনের নামে যদি একাধিক ফ্ল্যাট বরাদ্দ দেয়া হয় অথবা কেউ ভুয়া তথ্য দিয়ে প্লট বা ফ্ল্যাট নিয়ে থাকলে সেগুলোর বরাদ্দ বাতিলের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এছাড়া বৈঠকে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প দ্রুত সম্পন্নের জন্য সমঝোতার মাধ্যমে দরমূল্য প্রাক্কলিত ব্যয়ে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে।
কমিটি সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈটকে কমিটির সদস্য- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, সাধন চন্দ্র মজুমদার, একেএম ফজলুল হক, আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল) ও নূরজাহান বেগম অংশ নেন।