আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ডিএসসিসি কর্মী আহত: বাস ভাঙচুর, চালক আটক

 
 
 
 
 
 
রাজধানীতে বাসের ধাক্কায় ঢাকা সিটি করপোরেশনের এক নারীকর্মী গুরুতর আহত হয়েছেন। তার নাম নমিতা সাহা (৫০)। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এতিমখানার সামনে নমিতা সাহাকে (৫০) বাস ধাক্কা দেয়ার ঘটনায় উত্তেজিত এলাকাবাসী বেশ কয়েকটি বাস ভাংচুর করেছে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালককে আটক করেছে পুলিশ।
লালবাগ থানার ডিউটি অফিসার এসআই আব্দুল হান্নান জানান, বিকালে এতিমখানার সামনের সড়কে ধামরাইগামী একটি বাস পথচারী নমিতা সাহার পায়ের ওপর উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এরপর উত্তেজিত জনতা বাসটির চালককে ধরে পুলিশে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
আহতে বোন কবিতা সাহা জানান, অফিস শেষ করে বাসায় ফেরার পথে বাসটি নমিতাকে ধাক্কা দেয়। অল্পের জন্য তিনি বেঁচে যান। তবে তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি গ্রিন লাইফ হাসপাতালে চিকিত্সাধীন।