অভিনেত্রী ফ্রিদা পিন্টো এবং তার দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেলের সম্পর্ক ভেঙ্গে গেছে। 'স্লামডগ মিলিওনিয়ার' ছবিতে জুটি হয়ে অভিনয় করার পর বাস্তব জীবনেও জুটি গড়ার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু তা আর হচ্ছে না বলেই ধারনা করা হচ্ছে।
গত অক্টোবরে দেব প্যাটেলকে ছাড়াই নিজের ৩০তম জন্মদিন উদযাপন করেন ফ্রিদা। এ সময় তাকে দেখা যায় ভারতীয় ব্যবসায়ী ভিজায় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে।
ফ্রিদার ঘনিষ্ট এক সূত্র বলছে, 'দেব এবং ফ্রিদার আর সম্পর্ক নেই। তাদের সম্পর্কের অবসান আরও আগেই ঘটেছে।'
ঐ সূত্র আরো বলে, 'ফ্রিদা এখন একা এবং সুখী। বন্ধুরা তার জন্য সঙ্গী খুঁজছে।'
উল্লেখ্য, ২০০৮ সালে ড্যানি বয়েলের অস্কারজয়ী ফিল্ম 'স্লামডগ মিলিওনেয়ার'-এ অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েন এ জুটি। অবশ্য এর আগে ফ্রিদার গোপনে বিয়ে হয়েছিল এবং তার স্বামীও আছেন বলে ছবি মুক্তির পর গুজব রটেছিল। ছবি হিট হওয়া এবং অস্কার পাওয়ায় আগের স্বামীকে ছেড়ে দেবের সঙ্গে সম্পর্কে জড়ান ফ্রিদা।
সূত্র- ইন্ডিয়া টুডে।