স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে রাজধানীর তিনটি বেসরকারি হাসপাতালকে শোকজ ও নয়টিকে সতর্ক করা হয়েছে। যথাযথ শর্ত পূরণ না করার দায়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর অভিযান চালিয়ে এ সব হাসপাতালকে শোকজ ও সতর্ক করেছে। বেলা ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
শোকজ করা হয়েছে এমন হাসপাতালগুলো হলো— মিরপুর দারুস সালাম রোডের ‘মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতাল’, শ্যামলীর ‘ক্রিসেন্ট হার্ট সেন্টার’ এবং মোহাম্মদপুর বাবর রোডের ‘জনসেবা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’। এ ছাড়া রাজধানীর মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর এলাকায় সতর্ক করা ৯টি হাসপাতাল হলো— বিএমআই হসপিটাল, মিরপুর-১০ নম্বর; মাইন্ড কেয়ার হসপিটাল, কল্যাণপুর; ব্র্যাক লিঙ্ক অ্যান্ড ব্রেস্টফিডিং সেন্টার, বাবর রোড, মোহাম্মদপুর; ইসলাম ডায়াগনস্টিক ল্যাব, শ্যামলী; ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড অর্থোপেডিকস হসপিটাল, শ্যামলী; ঢাকা জেনারেল অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল, হমায়ুন রোড; ইমদাদ সিতারা খান কিডনি সেন্টার, বাবর রোড; ঢাকা অর্থোপেডিক হসপিটাল, বায়তুল আমান রিং রোড মোহাম্মদপুর এবং ডিপিআরসি হসপিটাল, প্রবাল হাউজিং রিং রোড।