ঝিনাইদহে খালেদা জিয়ার জনসভা স্থগিত

শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশার কারণে ২৩ ডিসেম্বর ঝিনাইদহে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনসভা স্থগিত করা হয়েছে। গণসংযোগের অংশ হিসাবে ওই দিন ঝিনাইদহের জনসভায় ভাষণ দেয়ার কথা ছিল খালেদা জিয়ার। জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে ওই জনসভা আয়োজন করা হয়েছিল।