আজ ১২ ডিসেম্বর শুক্রবার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৪তম জন্মবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক, আফ্রো-এশিয়া ল্যাটিন আমেরিকার নিপীড়িত দেশ, জাতি ও জনগণের মুক্তির সংগ্রামের অন্যতম পথপ্রদর্শক মওলানা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী শরাফত আলী ও মায়ের নাম মজিরন বিবি।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন যথাযোগ্য পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।